দীর্ঘদিন প্রিন্টার ভালো রাখতে ৫টি সেরা পরামর্শ
এই গাইডটি ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি — অফিস বা দোকানে যারা প্রিন্টার ব্যবহার করেন, তাদের জন্য অত্যন্ত জরুরি।
১. প্রিন্টারকে ধুলাবালি থেকে রক্ষা করুন
আপনার দোকান বা অফিস যদি রাস্তার পাশে থাকে, তাহলে প্রিন্টারে ধুলাবালি জমা হওয়া খুবই সাধারণ সমস্যা। শুধুমাত্র স্ক্যানারের উপর একটা রুমাল দিয়ে ঢাকা যথেষ্ট নয়। প্রিন্টারের সম্পূর্ণ অংশটা ৫০/৬০টি পুরনো পেপার দিয়ে পুরোপুরি কভার করে রাখুন। কেবল পেপার বের হওয়ার জায়গাটা খোলা রাখলেই চলবে।
২. ইঁদুর থেকে বাঁচাতে বিশেষ ব্যবস্থা নিন
আপনার ঘরে বা দোকানে যদি ইঁদুর থাকে, তাহলে পেপার ইনপুট সেকশন মোটা তোয়ালে বা পেপার দিয়ে ঢেকে রাখুন। ইঁদুররা প্রায়শই কাগজ বা প্লাস্টিক কাটতে পছন্দ করে যা প্রিন্টার ড্যামেজ করতে পারে।
৩. ইলেকট্রিক সংযোগ ভালোভাবে চেক করুন
PC বা Laptop ব্যবহার করলে Earth connection ভালোভাবে চেক করুন। ইলেকট্রিক ফ্লাকচুয়েশন অনেক সময় প্রিন্টারের board নষ্ট করে দেয়।
৪. সস্তার ইঙ্ক এড়িয়ে চলুন
অনলাইনে সস্তা দামে ইঙ্ক পাওয়া গেলেও তা ব্যবহার করা বিপজ্জনক। এতে প্রিন্টহেড বা কার্টিজ নষ্ট হতে পারে। সব সময় authorised shop বা ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইঙ্ক কিনুন। অবশ্যই বিল নিন — এটা ভবিষ্যতে সমস্যা হলে প্রমাণ হিসেবে কাজে লাগবে।
৫. ইনক ট্যাঙ্ক রক্ষায় সতর্ক থাকুন
নকল ইঙ্ক প্রায়শই ইনক ট্যাঙ্কের অভ্যন্তরে জমাট বেঁধে যায়। ফলে ইঙ্ক ফ্লো বন্ধ হয়ে যায় এবং প্রিন্টারে print Blank page আসে । তাই কখনোই কম দামের লোভে পড়ে ভুল পছন্দ করবেন না।
ব্যক্তিগত টিপস (Real Experience)
আমি নিজে Brother DCP-T520W,epson l3210,canon g3010 প্রিন্টার ব্যবহার করছি গত এক বছর ধরে। এই নিয়মগুলোই অনুসরণ করে এখনো কোনো ধরনের প্রিন্ট সমস্যা বা ইঙ্ক ব্লকিং হয়নি।
আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা প্রিন্টার সংক্রান্ত সার্ভিস দরকার হয়, তাহলে PrinterPC-এর AI CHATBOX এ যোগাযোগ করতে পারেন।
